বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় একই রাতে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৭ মে) সকালে কাহালু থানা পুলিশের পক্ষ থেকে পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে বগুড়া-সান্তাহার আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের নিউ হোপ ফিডমিলের সামনে এবং বিবিরপুকুর বাজারের সামান্য পশ্চিমে পাগলা পীর বউবাজার এলাকায় পৃথক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

প্রথম দুর্ঘটনা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম দুর্ঘটনাটি ঘটে বগুড়া-সান্তাহার আঞ্চলিক সড়কের নারহট্ট গ্রামের পাশে অবস্থিত নিউ হোপ ফিড মিলের সামনে। ওই মিলের শ্রমিক রবিউল আউয়াল ওরফে জিয়া (৪২) মিলে ডিউটি শেষে রাত সাড়ে ১২টায় (বগুড়া-সান্তাহার সড়ক) রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি ভারী যান ধাক্কা দিলে সে সড়কের উপর ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জিয়া দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার তরতবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

দ্বিতীয় দুর্ঘটনা

অন্য দুর্ঘটনাটি ঘটেছে রাত পৌনে ৩টায় বিবিরপুকুর বাজারের সামান্য পশ্চিমে পাগলা পীর বউবাজার এলাকায়। জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক বউবাজার সংলগ্ন সড়কে বিকল হয়ে পড়ে। এসময় সড়কের পাশে দাঁড়িয়ে সেটির মেরামত কাজ চলছিল। এসময় আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা বাসটিকে ধাক্কা দিলে বাসের সুপার ভাইজার উত্তম মন্ডল (৩০) এবং ট্রাকের হেলপার হৃদয় (৩০) গুরুতর আহত হন। পরে তাদের চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ ভোর সাড়ে ৪টার দিকে উত্তম মন্ডল এবং বুধবার সকালে হৃদয় মারা যান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

কাহালু থানার এসআই ব্রজেন চন্দ্র মাহাতো ও এসআই সুজল চন্দ্র দেবনাথ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পৃথক দুটি ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ