কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
ট্রেনের ছাদ থেকে কুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় নুরুল ইসলাম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে কুষ্টিয়া কোর্ট স্টেশনে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকার বজল আহমেদের ছেলে।

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া রেলগেট অতিক্রম করছিল। সে সময় সেখানে প্যান্ডেল নির্মাণকাজে নিয়োজিত এক শ্রমিক ট্রেনের ছাদে একজনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি শ্রমিকরা অন্যদের জানায়। খবর পেয়ে পোড়াদহ রেলওয়ে পুলিশের সদস্যরা তার মরদেহটি উদ্ধার করে।

পরিচয় শনাক্তকরণ

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপির মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ