ছাত্রশিবিরের সভাপতির হুঁশিয়ারি: খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিও দেশছাড়া হবে
ছাত্রশিবিরের সভাপতি: খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিও দেশছাড়া হবে

আওয়ামী লীগের মতো খুনের রাজনীতি পরিহার না করলে জনগণ বিএনপিকেও দেশছাড়া করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। গাইবান্ধায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ঢাকায় বিক্ষোভ সমাবেশ

রোববার (২১ জুন) রাত সাড়ে ৯টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরের উদ্যোগে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, বিগত ২০ বছর ধরে রাজপথে একসাথে লড়াই করলেও আজ ক্ষমতায় এসে বিএনপি আওয়ামী লীগের মতোই স্বৈরাচারী ও খুনের রাস্তা অবলম্বন করেছে।

সাইফুল্লাহ হত্যার নিন্দা

নূরুল ইসলাম আরও বলেন, গাইবান্ধায় আমাদের ভাই সাইফুল্লাহর ওপর যে বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলা চালিয়ে হত্যা করা হয়েছে, তা কোনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। বিএনপি যুবদলের এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি

সাইফুল্লাহ হত্যার বিচার না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা প্রশাসনকে স্পষ্ট ভাষায় বলতে চাই, অনতিবিলম্বে সাইফুল্লাহর হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় ছাত্রসমাজ রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ