মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, ফিরছেন দেশে
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, ফিরছেন দেশে

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস আগের তুলনায় অনেক সুস্থ আছেন। রবিবার (২১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এমনটি জানান রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

প্রতিমন্ত্রীর পোস্টে যা বলা হয়েছে

পোস্টে প্রতিমন্ত্রী লেখেন, 'আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস দেশবাসীর আন্তরিক দোয়া ও শুভকামনায় আগের তুলনায় অনেকটাই সুস্থ। তার সুস্থতা কামনায় যারা দোয়া করেছেন, তাদের সবার প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।'

তিনি উল্লেখ করেন, 'ইনশাআল্লাহ, পূর্ণ সুস্থতা লাভ করে অচিরেই পুনরায় জনগণের মাঝে ফিরে এসে দেশ ও জনগণের কল্যাণে নিজের দায়িত্ব ও কার্যক্রম যথারীতি অব্যাহত রাখবেন মির্জা আব্বাস।' তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন হাবিবুর রশিদ হাবিব।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দেশে ফেরার সম্ভাবনা

বিএনপির দলীয় সূত্র জানায়, অচিরেই দেশে ফিরবেন মির্জা আব্বাস। এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় আকস্মিক অসুস্থ হয়ে জ্ঞান হারান ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। প্রথমে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

পরবর্তী সময়ে গত ১৪ এপ্রিল ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে তিনি পূর্ণ বিশ্রামে রয়েছেন বলে জানা গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ