মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে আটক বিএনপি-জামায়াতের ৫ নেতা
মাদক ব্যবসায়ী ছাড়াতে গিয়ে আটক ৫ নেতা কুষ্টিয়ায়

কুষ্টিয়ার মিরপুরে আটক এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত ও বিএনপির পাঁচ নেতাকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার (৯ মে) রাতে কুষ্টিয়ার মিরপুর থানায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির পরিচয়

আটক মাদক ব্যবসায়ীর নাম রবিউল ইসলাম (৩৩)। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা আজমপুর এলাকার রমজান আলীর ছেলে। তিনি ওই এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।

থানা হেফাজতে নেওয়া পাঁচজন

থানা হেফাজতে নেওয়া পাঁচজনের মধ্যে রয়েছেন সদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা নওদা আজমপুর এলাকার নূর মোহাম্মদ মোল্লার ছেলে এনামুল হক (৪৫)। একই এলাকার জামায়াত নেতা পরিচয়দানকারী মেহের আলী মালিথার ছেলে ও সদরপুর ইউনিয়নের জামায়াত মনোনীত মেম্বার প্রার্থী আলাউদ্দিন (৪৩)। এছাড়াও আছেন আলী আকবরের ছেলে সুজন আলী (৩৩), রমজান মন্ডলের ছেলে শফিকুল ইসলাম (২৫) এবং মৃত ইছাহক মালিথার ছেলে সাইদুল ইসলাম (৩৯)।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

মিরপুর থানা পুলিশের ওসি শহিদুল ইসলাম জানান, মিরপুরে মাদক ব্যবসা নির্মূলে পুলিশ কঠোরভাবে কাজ করছে। শনিবার রবিউল ইসলাম নামের ওই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করে। এরপর রাতে থানায় নিজেদের বিএনপি ও জামায়াত নেতা পরিচয়ে পাঁচজন ব্যক্তি তাকে ছাড়ানোর তদবির করতে আসেন। এ ঘটনায় পরিচয়দানকারী জামায়াতের চারজন এবং বিএনপির একজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ