পশ্চিমবঙ্গে ভোটগণনায় এগিয়ে বিজেপি, ‘খেলা শেষ’ বার্তা
পশ্চিমবঙ্গে ভোটগণনায় এগিয়ে বিজেপি, ‘খেলা শেষ’ বার্তা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। গণনায় বড় ব্যবধানে এগিয়ে থেকে জয়ের সুবাস পেতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যদিকে, দেড় দশকের চেনা দুর্গ হাতছাড়া হওয়ার আশঙ্কায় এখন কোণঠাসা হয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস।

‘খেলা শেষ’ বার্তা

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রাজ্যের বিজেপি ইউনিট পোস্ট করেছে, ‘খেলা শেষ’। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ২০২১ সালের নির্বাচনের আগে ‘খেলা হবে’ স্লোগান দিয়েছিলেন, যা সেসময় ব্যাপক ভাইরাল হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও এ স্লোগান একাধিকবার ব্যবহার করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সেই স্লোগানের জবাবে বিজেপি আজ ‘খেলা শেষ’ বলে বার্তা দিয়েছে।

মমতার ফেসবুক লাইভ

এদিকে, ভোটের ফল যখন প্রতিকূলে, তখন সোমবার দুপুরে ফেসবুক লাইভে এসে কর্মীদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও বার্তায় তাকে কিছুটা চিন্তিত দেখালেও তিনি দাবি করেন, বিজেপির এগিয়ে থাকার খবরগুলো আগে দেখানো তাদের একটি সুপরিকল্পিত কৌশল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযোগ ও আহ্বান

তিনি অভিযোগ করেন, প্রায় ১০০টি স্থানে গণনার কাজ রহস্যজনকভাবে বন্ধ রাখা হয়েছে এবং কল্যাণীতে সাতটি ইভিএম মেশিনে কারচুপির প্রমাণ পাওয়া গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় হাতজোড় করে তার দলীয় প্রার্থী ও গণনাকেন্দ্রের এজেন্টদের উদ্দেশ্যে বলেন, ‘দয়া করে কাউন্টিং এজেন্ট ও প্রার্থীরা কেন্দ্র ছেড়ে আসবেন না। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ