উল্লাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ৫ নেতাকর্মী গ্রেফতার
উল্লাপাড়ায় ছাত্রলীগের মিছিল থেকে ৫ নেতাকর্মী গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে কয়ড়া বাজারের পাশের আঞ্চলিক সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা কারা?

গ্রেফতারকৃতরা হলেন কামারখন্দ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিব সরকার, সদস্য রাজন সরকার ও রুবেল রানা এবং উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সদস্য সৈকত ইসলাম ও সাহেব আলী।

ঘটনার বিবরণ

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রূপু কর জানান, মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটের দিকে উল্লাপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কে কয়ড়া বাজারের পাশে বেশ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী ঝটিকা মিছিল বের করেন। তারা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ওই এলাকায় টহলরত পুলিশ মিছিলটিকে ধাওয়া দিলে নেতাকর্মীরা পালানোর চেষ্টা করে। ঘটনার সময় উল্লিখিত ব্যক্তিদের পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা ও জেলহাজতে প্রেরণ

রূপু কর আরও জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতেই উল্লাপাড়া মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। এই মামলায় গ্রেফতারকৃত পাঁচজন ছাড়াও অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ