অন্তর্বর্তী সরকার ১৮ মাসে দেশকে ১৮ বছর পিছিয়ে দিয়েছে: ডিএসসিসি প্রশাসক
অন্তর্বর্তী সরকার দেশকে ১৮ বছর পিছিয়ে দিয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেছেন, অন্তর্বর্তী সরকার ১৮ মাসে দেশকে ১৮ বছর পিছিয়ে দিয়েছে। রবিবার (১৭ মে) জাতীয় প্রেসক্লাবে ‘সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনা: বন, পরিবেশ, নদী ও নগরায়ন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ক্যাবল মাটির নিচে নেওয়ার পরিকল্পনা

ডিএসসিসি প্রশাসক জানান, টেলিফোন থেকে শুরু করে অন্যান্য ক্যাবল লাইন মাটির নিচ দিয়ে নেওয়া হবে। তিনি বলেন, রাজধানীর ওয়ারী, ধানমন্ডি, বাসাবোসহ যে এলাকাগুলোকে বাণিজ্যিকীকরণ করা হয়েছে, সেগুলোকে আবার আবাসিকীকরণে কাজ করা হবে।

মশা নিধনে উদ্যোগ

আগামী ১৫ দিনে মশার লার্ভা খুঁজে বের করে মশক নিধনে কর্মীরা কাজ করছে বলেও জানান ডিএসসিসি প্রশাসক।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার আহ্বান

অনুষ্ঠানে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম কোরবানির সময় বর্জ্য ব্যবস্থাপনায় সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ