প্রধানমন্ত্রীর উপদেষ্টা: ভবিষ্যৎ প্রজন্মকে কর্মদক্ষ করতে চাই
প্রধানমন্ত্রীর উপদেষ্টা: ভবিষ্যৎ প্রজন্মকে কর্মদক্ষ করতে চাই

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, তিনি ভবিষ্যৎ প্রজন্মকে কর্মদক্ষ করে তুলতে কাজ করতে চান। সোমবার (৪ মে) ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডিসি সম্মেলনে উপদেষ্টার বক্তব্য

মাহদী আমিন বলেন, কোনো সরকারের নীতি বাস্তবায়নের ক্ষেত্রে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গত দুই মাসে সরকারের ঘোষিত ম্যানিফেস্টো প্রতিটি সেক্টরে কার্যকর করা শুরু হয়েছে। তিনি উল্লেখ করেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। তাদের প্রাধান্য দিয়ে দেশে এবং দেশের বাইরে কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সে বিষয়ে তারা কাজ করছেন।

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের পরিকল্পনা

উপদেষ্টা আরও বলেন, 'লার্নিং উইথ হ্যাপিনেস' -এর মাধ্যমে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চান, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সুনাগরিকের গুণাবলি অর্জন করে। তিনি বলেন, বন্ধ কারখানা খোলা, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, অদক্ষ শ্রমিককে দক্ষ করে তোলাসহ ভবিষ্যৎ প্রজন্মকে কর্মদক্ষ করে তুলতে কাজ করতে চাই।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ