বগুড়ায় বিমানবন্দর ও ফ্লাইং একাডেমি করার পরিকল্পনা
বগুড়ায় বিমানবন্দর ও ফ্লাইং একাডেমির পরিকল্পনা

বগুড়ায় বিমান বন্দরের পাশাপাশি ফ্লাইং একাডেমি করার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে তিনি এ তথ্য জানান।

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও থার্ড টার্মিনাল

প্রতিমন্ত্রী জানান, আগামী তিন মাসের মধ্যেই কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এবং ডিসেম্বরের মধ্যে থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

বিমান বহর সম্প্রসারণ

তিনি বলেন, বাংলাদেশ বিমানকে ঢেলে সাজাতে আরও ১৪টি বোয়িং ৭৭৭ কেনার চুক্তি সই করা হয়েছে এবং আরও কিছু বিমান সরকার লিজ নেওয়ার কথা ভাবছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিত্যক্ত বিমানবন্দর পুনরুদ্ধার

ঠাকুরগাঁও, নীলফামারী, সৈয়দপুর এবং বগুড়াসহ পরিত্যক্ত আটটি বিমানবন্দর নতুন করে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পর্যটন নিরাপত্তা ও সংরক্ষণ

পর্যটকদের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, পর্যটনকে গুরুত্ব দেওয়া হয়েছে। পর্যটন স্থাপনাকে সংরক্ষণ করার কথা বলা হয়েছে, বিশেষ করে মনপুরা স্পট হিসেবে ভালো সে কথা ডিসিরা বলেছেন। সেটাও দেখা হচ্ছে।

ডিসিদের নির্দেশনা

সরকার যেভাবে দেশ গড়তে চায় সে বিষয় ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সৈয়দপুরের এয়ারপোর্ট উন্নত করার কথা হয়েছে। বগুড়ায় এয়ারপোর্ট ও একাডেমি স্থাপনের কথা রয়েছে। কক্সবাজারে থার্ড টার্মিনাল হবে। মন্ত্রণালয় কী কী কাজ করছে, সেগুলো ডিসিদের জানানো হয়েছে। আগের মতো নয়, গণতান্ত্রিক সরকার যেভাবে দেশ গড়তে চায় সে বিষয় নির্দেশনা দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ