পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ পুলিশ জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 'ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এএসআই-নিরস্ত্র)' পদে কর্মী নিয়োগ দেবে। আবেদন প্রক্রিয়া আজ (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়েছে এবং আগামী ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান ও পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ। পদের নাম: ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এএসআই-নিরস্ত্র)। পদসংখ্যা নির্ধারিত নয়। চাকরির ধরন পূর্ণকালীন ও স্থায়ী। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবে।

প্রার্থীর যোগ্যতা

নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি-নাতনি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৩.৫ বা সমমান থাকতে হবে। এছাড়া কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে User ID ও Password দিয়ে লগইন করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ২৭ মে ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট। আবেদনপদ্ধতি ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। সূত্র: বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ