ছয় মাসে ভোটার বেড়েছে সাড়ে ৬ লাখ
ছয় মাসে ভোটার বেড়েছে সাড়ে ৬ লাখ

দেশে গত ছয় মাসে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। নতুন এই ভোটার যুক্ত হয়ে দেশে বর্তমান ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। ভোটার বৃদ্ধির এই হার শূন্য দশমিক ৫ শতাংশ।

নির্বাচন কমিশনের তথ্য

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) ভোটার তালিকা হালনাগাদ-২০২৬ সংক্রান্ত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। এনআইডি ডিজি এএইচএম আনোয়ার পাশার সই করা চিঠির হিসাব অনুযায়ী, দেশে এখন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন ভোটার রয়েছে।

ভোটারের বিভাজন

এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্ববর্তী ভোটার তালিকা

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গত বছরের ১৮ নভেম্বর ভোটার তালিকা হালনাগাদ করে ইসি। সে সময় দেশে ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। পুরুষ ছিল ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন। নারী ছিল ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিল ১ হাজার ২৩৪ জন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ