সারোয়ার আলমগীরের ফলাফল প্রকাশের আবেদনে বৃহস্পতিবার আদেশ
সারোয়ার আলমগীরের ফলাফল প্রকাশের আবেদনে বৃহস্পতিবার আদেশ

ফলাফল ঘোষণা ও শপথের সুযোগ চেয়ে চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীরের আবেদনের ওপর আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) আদেশ দেবেন আপিল বিভাগ। বুধবার (১৩ মে) প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

পটভূমি

এর আগে, ঋণ খেলাপের অভিযোগে নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে নির্বাচনে সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে এর বিরুদ্ধে ওই আসনের জামায়াত প্রার্থী নুরুল আমিন আপিল বিভাগে লিভ টু আপিল করেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে। ফলে সারোয়ার আলমগীর নির্বাচন করার সুযোগ পান। কিন্তু, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে ফলাফল প্রকাশ না করার নির্দেশনা দেওয়া হয়।

নির্বাচনের ফলাফল

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সারোয়ার আলমগীর বিজয়ী হয়। কিন্তু, আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি। এমতাবস্থায় ফলাফল ঘোষণা ও শপথের সুযোগ চেয়ে সারোয়ার আলমগীর আবেদন করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জামায়াত প্রার্থীর আইনজীবীর বক্তব্য

জামায়াত প্রার্থীর আইনজীবী শিশির মনির বলেন, “আজকে আংশিক শুনানি হয়েছে। আগামীকাল আবেদনের ওপর আদেশ দেওয়া হবে। কিন্তু আমরা বলেছি, মূল আপিলের শুনানি না হয়ে এ ধরণের আবেদন যদি গ্রহণ করা হয় তাহলে আপিলের প্রয়োজনীয়তা থাকবে না।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ