পুলিশের ভয়ে ইয়াবা গিলে অচেতন মাদককারবারি, ২৬ পিচ উদ্ধার
পুলিশের ভয়ে ইয়াবা গিলে অচেতন মাদককারবারি

পুলিশের ভয়ে ইয়াবা গিলে অচেতন মাদককারবারি, ২৬ পিচ উদ্ধার

বরিশালের গৌরনদীতে পুলিশের ভয়ে ইয়াবা গিলে সানোয়ার হোসেন (৩৫) নামে এক মাদককারবারি অচেতন হয়ে পড়েছে। এ সময় তার কাছ থেকে ২৬ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী পৌরসভার নিলখোলা এলাকায় এ ঘটনা ঘটে। ওই মাদককারবারিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ। সানোয়ার মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা।

পুলিশের অভিযান ও পালানোর চেষ্টা

গৌরনদী থানার এএসআই মো. সরবত আলী জানান, নিলখোলা এলাকায় মাদকবিরোধী অভিযানকালে সন্দেহবশত সানোয়ার নামের ওই যুবককে দাঁড়াতে বলা হয়। সে দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। এ সময় ওই যুবক ১০-১২ পিস ইয়াবা ট্যাবলেট চিবিয়ে গিলে ফেলে। পরবর্তীতে সে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

মামলা ও চিকিৎসা চলছে

গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল জানান, ইয়াবা গিলে ফেলার পরও ওই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশ পাহারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অচেতন ওই ইয়াবা কারবারির চিকিৎসা চলছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সুস্থ হলে আদালতে প্রেরণ করা হবে। তিনি জানান, সানোয়ার দীর্ঘদিন যাবত গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছে। তার বিরুদ্ধে থানায় ৩টি মাদক মামলা রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এই ঘটনায় স্থানীয়রা মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গৌরনদী থানা এলাকায় মাদক নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ