মানিকগঞ্জে এক রাতে মা-ছেলেসহ তিনজন খুন
মানিকগঞ্জে এক রাতে মা-ছেলেসহ তিনজন নিহত

মানিকগঞ্জে পৃথক দুই ঘটনায় এক রাতেই মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে সদর ও দৌলতপুর উপজেলায় এসব ঘটনা ঘটে। হত্যাকাণ্ড দুটিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সদর উপজেলায় যুবক খুন

সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল গ্রামে পূর্ব শত্রুতার জেরে মো. সজিব হোসেন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, শনিবার গভীর রাতে সজিব উত্তর পুটাইল এলাকার কৃষ্ণনগরে লুৎফর রহমানের বাড়িতে অবস্থান করছিলেন। রাত দেড়টার দিকে পূর্ব বিরোধের জেরে বালিয়াবিল ও কৃষ্ণনগর এলাকার শতাধিক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। হামলাকারীরা সজিবকে কুপিয়ে হত্যা করে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, নিহত সজিব ওই এলাকার মুনসের আলীর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি ও মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দৌলতপুরে মা ও শিশু হত্যা

এর কয়েক ঘণ্টা আগে দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে গৃহবধূ আমেনা বেগম ও তার দেড় বছর বয়সী ছেলে আসওয়াদকে হত্যা করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ১০টার দিকে পারিবারিক কলহের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মা ও শিশুকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ।

নিহত আমেনার স্বামী সালাম মোল্লা স্থানীয় বাজারের ব্যবসায়ী। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তার ওপরও হামলা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দৌলতপুর থানার ওসি স্বপন কুমার সরকার বলেন, দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

তদন্ত ও আইনি ব্যবস্থা

এক রাতেই তিন জন নিহত হওয়ার ঘটনায় মানিকগঞ্জজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, দুটি ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।