পাবনায় পদ্মা নদী থেকে কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
পাবনায় পদ্মা নদী থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

পাবনায় পদ্মা নদী থেকে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির হাত-পা বাঁধা অবস্থায় ছিল বলে জানা গেছে। বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বলরামপুর পীরপুর এলাকায় পদ্মা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণ

ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ স্থানীয় বাসিন্দাদের বরাতে বলেন, যে স্থানটিতে মরদেহ পাওয়া গেছে সেখানে মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে একটি মাইক্রোবাস যেতে দেখা যায়। স্থানীয়রা প্রাথমিকভাবে পুলিশ প্রশাসনের গাড়ি ভেবে বাড়ি চলে যান। ধারণা করা হচ্ছে, ওই গাড়িতে করে এসে মরদেহটি ফেলে দেওয়া হয়েছে।

পুলিশের বক্তব্য

পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম জানান, বুধবার সকালে স্থানীয়রা হাত-পা বাঁধা পলিথিনের বস্তায় মোড়ানো অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। মরদেহের পরিচয় ও মৃত্যুর কারণ উদঘাটনে কাজ চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ