চট্টগ্রামের হোটেল থেকে দম্পতির মরদেহ উদ্ধার
চট্টগ্রামে হোটেল থেকে দম্পতির মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকাল ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত দুজন হলেন– কোতয়ালি থানা এলাকার বাসিন্দা মোহাম্মদ রিপন (৪৭) এবং সোনিয়া (৩০)। পুলিশ জানিয়েছে, সোনিয়া ছিলেন রিপনের দ্বিতীয় স্ত্রী।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘রবিবার (৩১ মে) দুপুরে ওই দম্পতি রিয়েল পার্ক নামে ওই আবাসিক হোটেলে ওঠেন। আজ সকালে তাদের কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

‘প্রাথমিকভাবে ধারণা করছি, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন। ঘটনাস্থলে গিয়ে সোনিয়াকে অচেতন অবস্থায় এবং রিপনকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।’

তিনি আরও জানান, মৃত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ