ডেমরায় হাসপাতালে আড়াই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ওয়ার্ড বয় গ্রেফতার
ডেমরায় হাসপাতালে শিশু ধর্ষণচেষ্টা, ওয়ার্ড বয় গ্রেফতার

রাজধানীর ডেমরায় একটি বেসরকারি হাসপাতালে আড়াই বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের ওয়ার্ড বয় নুর নবীকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার বিবরণ

শুক্রবার (২৯ মে) বিকালে ডেমরার সারুলিয়া এলাকায় অবস্থিত শামসুল হক জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে জনতা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। রাতে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে ডেমরা থানায় মামলা করেছেন।

অভিযুক্তের পরিচয়

পুলিশ জানায়, অভিযুক্ত নুর নবী বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সিন্নিরচর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শামসুল হক জেনারেল হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

রবিবার (৩১ মে) ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, আড়াই বছরের কোমলমতি শিশুকে ধর্ষণের চেষ্টা করার মতো জঘন্য অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, ভুক্তভোগী শিশুর বাবার করা মামলায় গ্রেফতার নুর নবীকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ