ব্রাহ্মণবাড়িয়ায় চিপসের প্রলোভনে শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক
চিপসের প্রলোভনে শিশু ধর্ষণ, গ্রেফতারের চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সদস্যরা শিশুটিকে বাড়িতে নিয়ে গেছেন। ভুক্তভোগী শিশুটি সরাইল উপজেলার এক সৌদি প্রবাসীর মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষার্থী।

ঘটনার বিবরণ

ভুক্তভোগী ওই শিশুর মা জানান, প্রতিদিনের মতো তার সন্তান শনিবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী সহিদুল মিয়া চিপস কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে নির্জন স্থানে নিয়ে যায়। পরে সেখানে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানালে মেরে ফেলারও হুমকি দেয়। পরে অভিযুক্ত সহিদুল নিজেই শিশুকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে যায়। এক পর্যায়ে শিশুটি অসুস্থ হলে পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসা ও তদন্ত

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত গাইনি বিভাগের চিকিৎসক কাজী লুৎফুর নাহার লুৎফা বলেন, “শিশুটির শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট দফতরে পাঠিয়েছি।” হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী জানান, “শিশুটির শারীরিক নমুনা পাঠানো হয়েছে পরীক্ষা-নিরীক্ষার জন্য। তবে প্রাথমিকভাবে আঘাতের তথ্য পাওয়া যায়নি। পরীক্ষার রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের অভিযান

ঘটনার পর থেকে অভিযুক্ত সহিদুল মিয়া পলাতক রয়েছে। সে একই এলাকার জামাল উদ্দিনের ছেলে। সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, “৯৯৯-এর মাধ্যমে ধর্ষণের অভিযোগ পেয়েছি। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।” পুলিশ তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ