মিরপুরে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ, ফাঁসির দাবি
মিরপুরে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ

শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় হত্যাকারীর ফাঁসির দাবি ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ চলছে। আজ শুক্রবার বেলা তিনটার দিকে পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনার দ্রুত বিচার দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ ও মানববন্ধন চলছে। এতে মিরপুর সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

মানববন্ধন ও বিক্ষোভ

আজ শুক্রবার বেলা সোয়া দুইটা থেকে শিশুটির বাসার কাছে মানববন্ধনের আয়োজন করে বি–১১ সমাজকল্যাণ যুব সংগঠন ও শিশুটি যে স্কুলে পড়াশোনা করত সেই স্কুলের শিক্ষক–শিক্ষার্থীরা। মানববন্ধনে আয়োজকদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নিয়েছেন। এদিকে একই দাবিতে জুমার নামাজের পর একটি বিক্ষোভ মিছিল মিরপুর থেকে বেরিয়ে শিশুটির বাসার সামনে গিয়ে শেষ হয়েছে।

বিক্ষোভে অংশগ্রহণ

বেলা পৌনে তিনটা থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় এলাকাবাসীর ব্যানারে কয়েক শ মানুষ জড়ো হয়ে শিশু হত্যাকারীর ফাঁসির দাবি ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, বিক্ষোভকারীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ রয়েছে। এতে ওই সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রধানমন্ত্রীর আশ্বাস

শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে গতকাল বৃহস্পতিবার রাতে তার বাসায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি।

ঘটনার বিবরণ

গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর একটি ভবনের তিনতলায় একটি ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার মূল অভিযুক্ত সোহেল রানা বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিভিন্ন দলের প্রতিক্রিয়া

এ ঘটনার নিন্দা জানিয়ে বিভিন্ন দল ও সংগঠন ক্ষোভ প্রকাশ করে আসছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে। গতকালও মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন।