গেন্ডারিয়ায় তরুণের রহস্যজনক মৃত্যু
গেন্ডারিয়ায় তরুণের রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তের অপেক্ষা

রাজধানীর গেন্ডারিয়ায় সিয়াম মিয়া (২০) নামে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) ভোরে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম গেন্ডারিয়ার লোহার পুল এলাকার মৃত মন্টু মিয়ার ছেলে। তিনি একটি ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানিতে চাকরি করতেন।

ঘটনার বিবরণ

নিহতের বড় ভাই ইমরান মিয়া বলেন, “আমি ভোরে বাইরে নাস্তা করতে যাই। ফিরে এসে দেখি রুমের দরজার সামনে সিয়াম পড়ে আছে। পরে তাকে ডাকতে থাকি। কিন্তু কোনও সাড়াশব্দ করছিল না। পরে দেখতে পাই, তার কপালে ও হাতে আঘাতের চিহ্ন।” তিনি জানান, তাকে উদ্ধার করে সকাল পৌনে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। যাচাই-বাছাই শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের বক্তব্য

ইমরান আরও বলেন, “আসলে কী হয়েছিলো আমরা কেউ কিছু জানি না। থানায় বিষয়টি জানানো হয়েছে।” পরিবারের পক্ষ থেকে মৃত্যুর কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের অবস্থান

গেন্ডারিয়া থানার এসআই ইউসুফ আলী বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃতের কপালে এবং হাতে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতের পরিবার থেকেও কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ