ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ইতিবাচক, ৬০ দিনের মধ্যে চুক্তির রূপরেখা
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ইতিবাচক, ৬০ দিনে চুক্তির রূপরেখা

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের আলোচনা ইতিবাচকভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সোমবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বৈঠকটি ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং এতে উৎসাহব্যঞ্জক অগ্রগতি অর্জিত হয়েছে।

৬০ দিনের মধ্যে চুক্তির রূপরেখা

শেহবাজ শরিফ জানান, আলোচনায় আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির রূপরেখা তৈরির বিষয়ে সমঝোতা হয়েছে। পাশাপাশি পুরো প্রক্রিয়ায় রাজনৈতিক তদারকি নিশ্চিত করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কারিগরি পর্যায়ের আরও আলোচনা শুরু করার বিষয়েও দুই পক্ষ একমত হয়েছে।

পাকিস্তানের ভূমিকা

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্যে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নিতে পাকিস্তান আন্তরিক ও গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে। সূত্র: আল জাজিরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ