পত্নীতলায় ডাম্পট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
পত্নীতলায় ডাম্পট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

নওগাঁর পত্নীতলা উপজেলায় ডাম্পট্রাকের সঙ্গে সংঘর্ষে ইজিবাইকের চালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা

নিহত ব্যক্তিরা হলেন নওগাঁর মহাদেবপুর উপজেলার সুজাইল এলাকার ইজিবাইকের চালক আবু হাসান (৪৬) ও ধামইরহাট উপজেলার দুর্গাপুর এলাকার অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)।

দুর্ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় একাধিক বাসিন্দার সূত্রে জানা গেছে, ব্যাটারিচালিত ইজিবাইকটি নিয়ে পত্নীতলার নজিপুর পৌরসভা থেকে ধামইরহাট উপজেলার ফতেপুর বাজারের দিকে যাচ্ছিলেন চালক আবু হাসান। পথে গাহন মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাকের সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের চালক আবু হাসান ও যাত্রী তরিকুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয় জানিয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়ামুল হক বলেন, আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার সকালে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ