বেলুচিস্তানে ট্রেন বোমা হামলায় জামায়াতের নিন্দা
বেলুচিস্তানে ট্রেন বোমা হামলায় জামায়াতের নিন্দা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি শাটল ট্রেনে ভয়াবহ বোমা হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি সন্ত্রাসী এই হামলার নিন্দা জানিয়েছে দলটি।

বিবৃতিতে উদ্বেগ ও নিন্দা

রবিবার (২৪ মে) এক বিবৃতিতে এই উদ্বেগ ও নিন্দা জানানো হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সই করা বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী শাটল ট্রেনে আত্মঘাতী বোমা হামলা একটি বর্বরোচিত ও ন্যক্কারজনক ঘটনা। আমরা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

সন্ত্রাসীদের ষড়যন্ত্রের অংশ

বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানি নাগরিকদের ওপর সন্ত্রাসীরা বিভিন্ন সময় হামলা চালিয়ে প্রাণহানি ঘটাচ্ছে। এসব কর্মকাণ্ড দেশটির স্বাভাবিক অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্রের অংশ। দেশটির সরকার ও জনগণের এই মর্মান্তিক মুহূর্তে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহানুভূতি জানাচ্ছি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ