ফ্লোটিলা কর্মীদের দুর্ব্যবহার: ইসরাইলের কূটনীতিককে তলব পোল্যান্ডের
ফ্লোটিলা দুর্ব্যবহার: ইসরাইলের কূটনীতিককে তলব পোল্যান্ডের

গাজা অভিমুখী ত্রাণবাহী ফ্লোটিলার কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় পোল্যান্ডে নিযুক্ত ইসরাইলের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে পোল্যান্ড সরকার। সেইসঙ্গে ক্ষমা চাইতেও বলা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি এ ঘোষণা দেন।

সিকোরস্কির বিবৃতি

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সিকোরস্কি বলেন, ‘আমি নির্দেশ দিয়েছি, ইসরাইলের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে অবিলম্বে তলব করা হোক, যাতে আমরা আমাদের ক্ষোভ জানাতে পারি এবং ইসরাইলি সরকারের এক সদস্যের অত্যন্ত অনুপযুক্ত আচরণের জন্য ক্ষমা দাবি করতে পারি।’ তিনি গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজের কর্মীদের সঙ্গে ইসরাইলি কর্তৃপক্ষের আচরণের নিন্দা জানান এবং আটক পোলিশ নাগরিকদের দ্রুত মুক্তি ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আচরণের দাবি করেন।

পোলিশ নাগরিকদের নিরাপত্তা

সিকোরস্কি আরও বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় আগে থেকেই পোলিশ নাগরিকদের ইসরাইল ও ফিলিস্তিন সফর না করার পরামর্শ দিয়েছিল। তবে এর অর্থ এই নয় যে, আমরা তাদের অধিকার ও মর্যাদা লঙ্ঘন মেনে নেব। আমাদের নাগরিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বেন-গভিরের ভিডিও বিতর্ক

এর আগে ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতেমার বেন গভির একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে গাজা-পন্থি কর্মীদের হাত বেঁধে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে এবং তিনি তাদের নিয়ে বিদ্রূপ করছেন। আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরাইলি বাহিনী তাদের আটক করে। এক মিনিটের ওই ভিডিও প্রকাশের পর দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বেন-গভির।

ফ্লোটিলার বিবরণ

মানবিক সহায়তাবাহী ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা জানিয়েছে, তাদের বহরের সব ৫০টি জাহাজই ইসরাইল জব্দ করেছে। ৪৪টি দেশের ৪২৮ জন আরোহী নিয়ে বহরটি গত বৃহস্পতিবার তুরস্কের মারমারিস জেলা থেকে যাত্রা শুরু করে। ২০০৭ সাল থেকে গাজা উপত্যকায় আরোপিত ইসরাইলের অবরোধ ভাঙার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তথ্যসূত্র: আনাদোলু