পশ্চিমবঙ্গে ইমাম-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত শুভেন্দু সরকারের
পশ্চিমবঙ্গে ইমাম-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকার ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে চালু থাকা বিভিন্ন সরকারি সহায়তামূলক প্রকল্প ধাপে ধাপে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের আমলে চালু হওয়া ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান আগামী মাস থেকে বন্ধ হয়ে যাবে।

মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, চলতি মাস পর্যন্ত সংশ্লিষ্ট প্রকল্পগুলোর সুবিধা পাওয়া যাবে, তবে আগামী মাস থেকে এগুলো আর কার্যকর থাকবে না। তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে যে অনুদান বা সহায়তা দেওয়া হতো, সেগুলোর ওপর নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে।

ভাতার পরিমাণ ও প্রভাব

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আগে এই ধরনের সুবিধার আওতায় ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ১৫০০ টাকা মাসিক ভাতা দেওয়া হতো, যা পরে বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছিল। নতুন সিদ্ধান্তে সেই কাঠামোগত সহায়তা ব্যবস্থা বন্ধ হওয়ার পথে। এর ফলে ধর্মভিত্তিক বিভিন্ন অনুদান প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রাজনৈতিক প্রতিক্রিয়া

সরকার গঠনের খুব অল্প সময়ের মধ্যেই এই সিদ্ধান্ত সামনে আসায় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনের আগে বিজেপি কর্মসংস্থান ও সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রেক্ষাপটে সরকার গঠনের মাত্র কয়েক দিনের মধ্যেই এই বড় ঘোষণা এলো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ