মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ ও গাছ রোপণ করলেন প্রধানমন্ত্রী
মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ ও গাছ রোপণ

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মাঠের পাশে একটি আম ও একটি নিম গাছের চারা রোপণ করেন তিনি।

অনুষ্ঠানের সময়সূচি

বুধবার (১৭ জুন) বিকাল ৩টায় সেখানে পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে, দুপুরে শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করেন এবং সেখানে দুটি গাছের চারা (জাম ও কৃষ্ণচূড়া) রোপণ করেন।

ঢাকা থেকে সিলেট সফর

বুধবার (১৭ জুন) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশে যাত্রা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রধানমন্ত্রী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সিলেট বিভাগের বিএনপির সিনিয়র নেতারা এবং সিলেটের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ