গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, মায়ের থানায় অভিযোগ
গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে স্ত্রী ধর্ষণ, মায়ের থানায় অভিযোগ

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক চাঞ্চল্যকর ঘটনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বুধবার (১৭ জুন) পাগলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে মঙ্গলবার (১৬ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় ওই গৃহবধূর স্বামীকে মারধর করারও অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার বিবরণ

অভিযোগ সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে ভুক্তভোগী গৃহবধূ তার বাবার বাড়িতেই বসবাস করছিলেন। বাড়ির একটি কক্ষে তিনি স্বামী ও তিন বছর বয়সি সন্তানকে নিয়ে থাকতেন। অন্য একটি কক্ষে থাকতেন তার মা। ঘটনার দিন গভীর রাতে ৭-৮ জন দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে প্রবেশ করে স্বামীকে বেঁধে মারধর করে। পরে তারা গৃহবধূকে অস্ত্রের মুখে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর বাড়ি থেকে কিছু দূরে নিয়ে গিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে স্বজনরা খোঁজ পেয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

ভুক্তভোগীর স্বামীর বক্তব্য

ভুক্তভোগীর স্বামী বলেন, রাত আনুমানিক পৌনে ১টার দিকে ৭-৮ জন মুখোশধারী লোক দরজার সিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে। পরে আমাকে বেঁধে মারধর করে আমার স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভুক্তভোগীর মায়ের প্রতিক্রিয়া

ভুক্তভোগীর মা বলেন, যারা আমার মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে, আমি তাদের বিচার চাই।

পুলিশের পদক্ষেপ

এ বিষয়ে পাগলা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ