জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গণতন্ত্রের প্রমাণ: স্পিকার
জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গণতন্ত্রের প্রমাণ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রমাণ করবে গণতন্ত্রের জন্য মানুষ হাসিমুখে জীবন দিতে পারে। তিনি বলেন, এই জাদুঘর হবে বাংলাদেশের মানুষের জন্য বিশাল সম্পদ।

পরিদর্শন ও বক্তব্য

মঙ্গলবার (১১ মে) বেলা ১১টার দিকে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরিদর্শনের সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ ঊর্ধ্বতন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাদুঘরের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ

পরিদর্শনকালে তারা জাদুঘরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন এবং সেখানে সংরক্ষিত দলিল, আলোকচিত্র ও স্মারকসমূহ পর্যবেক্ষণ করেন। একইসঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে জাদুঘরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্পিকারের কঠোর মন্তব্য

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “শেখ হাসিনা মানুষকে গুলি করে হত্যার নির্দেশনা দিয়েছেন। অভ্যুত্থানের সময় শেখ হাসিনা যে সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন, তার কলরেকর্ড আছে এই জাদুঘরে। শেখ হাসিনা বাংলাদেশে কলঙ্কিত থাকবে।’’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ