ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৪৯ নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ আজ রবিবার (৩ মে) অনুষ্ঠিত হবে। আজ রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১ এ অবস্থিত শপথকক্ষে নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে।
শপথের সময়সূচি ও স্থান
শপথের বিষয়ে গতকাল শনিবার জাতীয় সংসদ সচিবালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ৯টায় পূর্ব ব্লকের লেভেল-১ এর শপথকক্ষে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
নির্বাচনের ফলাফল
এর আগে, গত ২৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এরপর দিন সন্ধ্যায় নির্বাচিতদের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করা হয়।
দলভিত্তিক বণ্টন
গেজেট অনুযায়ী, সংরক্ষিত এই ৪৯টি আসনের মধ্যে বিএনপি থেকে ৩৬ জন নির্বাচিত হয়েছেন। এছাড়া ১১ দলীয় জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র থেকে একজন নারী সংসদ সদস্য রয়েছেন।



