৬ জুন: ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনা ও বিশিষ্টজনের জন্ম-মৃত্যু
৬ জুন: ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনা ও জন্ম-মৃত্যু

প্রবাদে বলা হয়, 'সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না।' সময়ের প্রবাহে প্রতিটি দিনই পরিণত হয় ইতিহাসের অংশে। আজকের বর্তমানই আগামী দিনের অতীত, আর সেই অতীতের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই স্থান পায় ইতিহাসের পাতায়। আজ শনিবার, ৬ জুন ২০২৬। এক নজরে দেখে নিন ইতিহাসে এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনাবলি

  • ১৬৫৪: সুইডেনের রানি ক্রিস্টিনা রাজসিংহাসন ত্যাগ করেন।
  • ১৬৬০: সুইডেন ও ডেনমার্কের দীর্ঘদিনের যুদ্ধের অবসান ঘটে।
  • ১৭৫২: একটি ভয়ংকর অগ্নিকাণ্ডে মস্কোর ১৮ হাজার ঘরবাড়ি ও প্রায় এক-তৃতীয়াংশ শহর পুড়ে ধ্বংস হয়।
  • ১৮০১: স্পেন ও পর্তুগালের মধ্যে বাদাহস চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৮০৮: নেপোলিয়নের ভাই জোসেফ বোনাপার্ট স্পেনের রাজা হন।
  • ১৮০৯: সুইডেনের সংবিধান প্রণয়ন করা হয়।
  • ১৮৩৩: মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন প্রথম প্রেসিডেন্ট হিসেবে ট্রেনে চড়েন।
  • ১৮৪৪: খ্রিস্টীয় যুবাদের দেহ-মন-চেতনা বিকাশের জন্য আন্তর্জাতিক সংস্থা ওয়াইএমসিএ লন্ডনে প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৮২: আরব সাগরে সৃষ্ট সাইক্লোনের আঘাতে বোম্বে শহরে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়।
  • ১৮৮৪: ভারতের সেনাবাহিনী অমৃতসরের স্বর্ণ মন্দিরে অভিযান চালিয়ে প্রায় এক হাজার শিখ গেরিলাকে হত্যা করে।
  • ১৯০৩: হীরালাল সেন প্রথম 'আলিবাবা ও চল্লিশ চোর' থিয়েটার চলচ্চিত্রায়িত করেন এবং জবাকুসুম হেয়ার অয়েল ও এডওয়ার্ডস টনিকের বিজ্ঞাপনী ছবি তৈরি করেন।
  • ১৯১৯: ফিনল্যান্ড সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
  • ১৯৩৬: ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম হয় অল ইন্ডিয়া রেডিও; ১৯৫৬ সালে এটি আকাশবাণী নামে পরিচিতি পায়।
  • ১৯৬৪: মালাবি ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং কামুজাবান্দা প্রধানমন্ত্রী নিযুক্ত হন।
  • ১৯৭২: ইকুয়েডর বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
  • ১৯৭৫: বাংলাদেশে সকল বেসরকারি সংবাদপত্রের প্রকাশনা বন্ধ ঘোষণা করা হয়।
  • ১৯৮২: দখলদার ইসরাইলি বাহিনী আবারও লেবাননে হামলা চালায়।
  • ১৯৮৩: কলকাতা দূরদর্শন থেকে রঙিন অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়।
  • ১৯৮৯: সোভিয়েত ইউনিয়নে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডে শতাধিক লোক নিহত হন।
  • ১৯৯১: ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হওয়ার ঘোষণা দেয়।
  • ১৯৯৩: সাইবেরিয়ায় ৪৬০ শরণার্থীকে গণহত্যা করা হয়, যাদের অধিকাংশ নারী ও শিশু।
  • ১৯৯৪: কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ১ হাজার মানুষ নিহত হন।

জন্ম

  • ৬৭৯: হজরত উম্মে সালমা (রা.)।
  • ১৫৯৯: দিয়েগো বেলাসকেস, বিখ্যাত স্পেনীয় চিত্রশিল্পী।
  • ১৭৯৯: আলেক্সান্দর পুশকিন, আধুনিক রুশ সাহিত্যের জনক।
  • ১৮৫০: কার্ল ফের্ডিনান্ড ব্রাউন, জার্মান পদার্থবিজ্ঞানী ও উদ্ভাবক।
  • ১৮৭৫: পাউল টমাস মান, জার্মান ঔপন্যাসিক, ছোটগল্প লেখক, প্রাবন্ধিক, সমাজ সমালোচক ও মানবহিতৈষী।
  • ১৮৭৯: উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী ও সাংবাদিক।
  • ১৮৯৩: লিওনার্ড নাইট এলমহার্স্ট, ভারতপ্রেমিক, রবীন্দ্রস্নেহধন্য ও শ্রীনিকেতনের রূপকার।
  • ১৯০১: সুকর্ণ, ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি।
  • ১৯১১: নীহাররঞ্জন গুপ্ত, ভারতের বাঙালি চর্ম চিকিৎসক ও ঔপন্যাসিক।
  • ১৯১৮: এডুইন জি ক্রেবস, মার্কিন প্রাণরসায়নবিদ।
  • ১৯২৯: সুনীল দত্ত, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক ও রাজনীতিবিদ।
  • ১৯৩০: ফ্রাঙ্ক টাইসন, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।
  • ১৯৪০: টাইগার ল্যান্স, দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার।
  • ১৯৪৩: আসিফ ইকবাল, ব্রিটিশ ভারতের হায়দ্রাবাদে জন্মগ্রহণকারী পাকিস্তানের সাবেক ক্রিকেটার।
  • ১৯৪৪: ফিলিপ এ শার্প, মার্কিন জিনবিজ্ঞানী ও আণবিক জীববিজ্ঞানী।
  • ১৯৭০: সুনীল জোশী, ভারতীয় ক্রিকেটার।
  • ১৯৮৫: ড্রু ম্যাকইন্টায়ার, স্কটিশ পেশাদার কুস্তিগির।

মৃত্যু

  • ১৭৫৫: ফরাসি লেখক লুই সেন সিমুন।
  • ১৭৭৭: দীনহীন অবস্থায় অজ্ঞাতপরিচয় মুসাফিররূপে আজমীর শরীফের বাইরে বাংলার ভাগ্য বিলম্বিত নবাব মীর কাসিম আলী।
  • ১৮৩২: জেরেমি বেন্থাম, ইংরেজ দার্শনিক, আইনতত্ত্ববিদ ও সমাজ সংস্কারক।
  • ১৮৬৭: কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি বিচারপতি শম্ভুনাথ পণ্ডিত।
  • ১৯১৯: রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, বাঙালি বিজ্ঞান লেখক ও অধ্যাপক।
  • ১৯৬৮: রবার্ট এফ কেনেডি, মার্কিন রাজনীতিক ও আইনজীবী।
  • ১৯৭১: লাবণ্যপ্রভা দত্ত, ভারতীয় উপমহাদেশে স্বাধীনতা সংগ্রামের অন্যতম ব্যক্তিত্ব ও অগ্নিকন্যা।
  • ১৯৭২: হুমায়ুন কবির, বিশ শতকের বাংলা ভাষার কবি।
  • ১৯৭৪: সুধীররঞ্জন খাস্তগীর, বঙ্গীয় শিল্পকলার ভারতীয় চিত্রকর।
  • ২০১৪: বিশিষ্ট সাংবাদিক মাহবুবুল আলম।
  • ২০১৬: ভিক্টর কর্চনই, সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত গ্র্যান্ডমাস্টার দাবাড়ু ও লেখক।