সিরাজগঞ্জে সাপের কামড়ে তিন বছরের শিশুর মৃত্যু
সিরাজগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার সরাইদহ উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মো. শাহাদাত হোসেনের ছেলে মো. নুর মোহাম্মদ (৩)।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে পাশের বাড়ির একটি ঘরে খেলতে যায় নুর। সেখানে থাকা একটি বিষধর সাপ শিশুটির ডান হাতের কবজিতে কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হয়। তখন উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় নুর মোহাম্মদের মৃত্যু হয়।

পরিবারের বক্তব্য

শিশুটির চাচা আবদুল মালেক বলেন, ঘরের মধ্যে থাকা গর্তে হাত দিলে একটি সাপ নুরের ডান হাতের কবজিতে কামড় দেয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্য

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ফ ম ওবায়দুল ইসলাম বলেন, সাপে কামড়ানোর পর শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর পেয়েছেন তাঁরা।

থানার তথ্য

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসানুজ্জামান বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ