এশিয়া পোস্টের বিরুদ্ধে হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলার হুঁশিয়ারি মাসুদ সাঈদীর
এশিয়া পোস্টের বিরুদ্ধে হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলার হুঁশিয়ারি

পিরোজপুর-১ আসনের জামায়াতের সংসদ সদস্য মাসুদ সাঈদী অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’কে আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে মানহানি, ব্যবসায়িক ক্ষতি এবং মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়েছে।

নোটিশের মূল বক্তব্য

নোটিশে বলা হয়, আইন এটি অনুমোদন করে না এবং আপনারা সুষ্ঠু সাংবাদিকতার সব সীমা অতিক্রম করেছেন। এক হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়েরের হুঁশিয়ারি দিয়ে নোটিশে উল্লেখ করা হয়, এটি প্রতীয়মান হয় যে, আপনারা উভয়েই আমাদের মক্কেলদের মানহানি করার এবং তাদের সুনাম ও ব্যবসার ক্ষতি করার অভিন্ন উদ্দেশ্যে কাজ করেছেন, যা দণ্ডবিধির ৫০০/৫০১/৫০২/১০৯ ধারার অধীনে ফৌজদারি অপরাধ।

শাস্তির বিধান

নোটিশে আরও বলা হয়, এসব ধারায় সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। একইসঙ্গে সংবাদ প্রকাশ ও ভিডিওর কারণে এক হাজার কোটি টাকার ক্ষতির পাশাপাশি মানসিক বেদনা ও ভোগান্তির জন্য অতিরিক্ত ক্ষতিপূরণ দাবি করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আলটিমেটাম

এশিয়া পোস্টের সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদককে ৭ দিনের আলটিমেটাম দিয়ে আইনজীবী নোটিশে বলেন, অবিলম্বে মানহানিকর সংবাদ প্রতিবেদন ও ভিডিও সরিয়ে নিতে হবে এবং ভিত্তিহীন ও মিথ্যা প্রতিবেদনের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা প্রার্থনা প্রকাশ না করলে এশিয়া পোস্টের সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ সংক্রান্ত সব ব্যয় ও দায়ভার তাদের বহন করতে হবে।

উল্লেখ্য, পিরোজপুর-১ আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন মাসুদ সাঈদী। তিনি বর্তমানে জাতীয় সংসদের বিরোধী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ