দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, রাজনৈতিক দল ও সংগঠন। বুধবার (১৩ মে) রাজধানী ঢাকায় উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে একটি নাগরিক মানববন্ধন।
নাগরিক মানববন্ধন
শিশুদের স্বাস্থ্যঝুঁকি, টিকাদান ব্যবস্থার দুর্বলতা এবং দেশে ক্রমবর্ধমান খুন, ছিনতাই ও চাঁদাবাজির প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। নাগরিক নিরাপত্তা ও সুশাসনের দাবিতে শিশুর জীবন ও নিরাপত্তা রক্ষায় এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।
বিকেল ৪টায় রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ কর্মসূচির মাধ্যমে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং টিকাদান ব্যবস্থা জোরদার করার পাশাপাশি দেশে ক্রমবর্ধমান অপরাধ দমনে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে।



