নিজ হাতে গ্রাফিতি এঁকে জুলাই চেতনার উদ্বোধন মেয়র শাহাদাতের
নিজ হাতে গ্রাফিতি এঁকে জুলাই চেতনার উদ্বোধন মেয়র শাহাদাতের

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নিজ হাতে জুলাইয়ের গ্রাফিতি অংকন করে একটি বিশেষ কর্মসূচির উদ্বোধন করেছেন। সোমবার রাত ৮টার দিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ের প্রবেশপথে টাইগারপাস এলাকায় এই গ্রাফিতি অংকন কর্মসূচির সূচনা করেন। মেয়র নিজ হাতে '৩৬ জুলাই' লিখে উদ্বোধন করেন।

মেয়রের বক্তব্য

এ সময় মেয়র বলেন, জুলাই-আগস্টের চেতনা যারা ধারণ করে, সেই চেতনায় যে কেউ গ্রাফিতি অংকন করতে পারবে। আমি নিজ হাতে আঁকলাম। নান্দনিক গ্রাফিতি অংকনের জন্য কেউ আমার সহযোগিতা চাইলে আমি তাদেরও সহযোগিতা করব। আমাদের সবাইকে জুলাই-আগস্টের চেতনার সাথে থাকতে হবে।

পুলিশের নিষেধাজ্ঞা ও উত্তেজনা

গ্রাফিতি অংকন কর্মসূচি ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সকালে টাইগারপাস দেওয়ান হাট থেকে জিইসি মোড় পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নিষেধাজ্ঞা অমান্য করে গ্রাফিতি আঁকতে আসায় পুলিশের সঙ্গে এনসিপি নেতাকর্মীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এনসিপির কর্মীরা পুলিশ কর্মকর্তা আমিরুল ইসলামের বিরুদ্ধে নারীর গায়ে হাত দেওয়ার অভিযোগ তোলেন। দিনভর এ নিয়ে উত্তেজনা চলার পর সন্ধ্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এনসিপির নতুন কর্মসূচি

অন্যদিকে, বিকেলে এনসিপি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুনরায় গ্রাফিতি অংকন কর্মসূচি ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী, সন্ধ্যা ৭টা থেকে নগরীর লালখানবাজার এলাকা থেকে তারা গ্রাফিতি অংকন কর্মসূচি শুরু করেছে বলে জানা গেছে। এই কর্মসূচি জুলাই-আগস্টের চেতনাকে ধারণ করে আয়োজন করা হয়েছে বলেও জানান তারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ