নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। রবিবার (১৭ মে) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।
আগামী দিনে সবচেয়ে বেশি চাকরি হারানোর ঝুঁকিতে কোন খাতের মানুষ?
বিশ্বজুড়ে দ্রুত বদলে যাচ্ছে শ্রমবাজার। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন, ডিজিটাল প্রযুক্তির বিস্তার, বৈশ্বিক অর্থনৈতিক ধীরগতি, উচ্চ মূল্যস্ফীতি ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে বহু খাতে কর্মসংস্থানের ধরন পাল্টে যাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রেও একই বাস্তবতা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক বছরে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে পারেন এমন সব কর্মীরা, যাদের কাজ সহজে প্রযুক্তি দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব।
‘গরুর জন্মনিবন্ধন সনদ’ দেখতে চাইলেন বিজেপি বিধায়ক
পশ্চিমবঙ্গে গরু জবাইয়ের বয়স প্রমাণ করতে ‘গরুর জন্মনিবন্ধন সনদ’ দেখানোর দাবি তুলেছেন বিজেপির নবনির্বাচিত বিধায়ক রেখা পাত্র। গবাদিপশুবাহী একটি গাড়ি আটকে তার করা এমন মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এই নিয়ে কটাক্ষ করেছে সদ্য ক্ষমতা হারানো দল তৃণমূল কংগ্রেস।
‘আমাকে শিখিয়ে দিন, কীভাবে আমার মেয়ের কাছে যাবো’
দেশের চিকিৎসায় বিফল হয়ে মেয়েকে নিয়ে ছুটে গিয়েছিলেন চেন্নাই। বোনকে বাঁচাতে দুই ভাই এক পায়ে দাঁড়িয়ে ছিল নিজেদের শরীরের লিভারের অংশ দিতে। তাও শেষ রক্ষা হল না, মাত্র ৩০ বছর বয়সে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন কারিনা কায়সার।
‘ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না’
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ভোটের আগে সবাই মাজারে যায়, কিন্তু মাজারে হামলা হলে কেউ সহমর্মিতা দেখাতে আসে না। সাম্প্রতিক সময়ে মাজার ও মাজার ভক্তদের ওপর হামলাকে বিরুদ্ধ মতের ওপর হামলা অভিহিত করে এর বিরুদ্ধে জুলুম ও বৈষম্যবিরোধী নাগরিকদের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এক জেলায় নদীভাঙন ঠেকাতে ১৫০০ কোটি টাকার প্রকল্প
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘মানিকগঞ্জে নদীভাঙন ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে ১৫০০ কোটি টাকা ব্যয়ে পাঁচটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ভবিষ্যতে জেলার মানুষকে আর নদীভাঙন ও বন্যা নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হবে না।’



