আমের ব্যবসায় হয়রানির অভিযোগ আমজনতার দলের তারেকের
আমের ব্যবসায় হয়রানির অভিযোগ তারেকের

আমের ব্যবসার বিরুদ্ধে সংঘবদ্ধ প্রচারণা চলছে বলে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন আমজনতার দলের সদস্য সচিব মোঃ তারেক রহমান। তিনি শনিবার (১৬ মে) এক ফেসবুক পোস্টে দাবি করেন, জামায়াতে ইসলামীর লোকজন তাকে হয়রানি করছে।

ফেসবুকে তারেকের অভিযোগ

পোস্টে তারেক রহমান লেখেন, ‘জামাতিদের নতুন ষড়যন্ত্র বিভিন্ন গ্রুপ পেজে আমার নাম্বার টা দিয়ে হয়রানি করছে। ৩ দফায় ষড়যন্ত্র করে বিক্রি থামাতে না পেরে এগুলো করছে রাজাকারদের উত্তরসূরীরা।’ তিনি আরও বলেন, ‘যারা আম নেবেন, সরাসরি হোয়াটসঅ্যাপ এ মেসেজ করবেন। এই সময়ের সেরা হিমসাগর আম গুলো দেব ইনশাআল্লাহ।’

হোয়াটসঅ্যাপ নম্বর প্রকাশ

পোস্টের শেষে নিজের হোয়াটসঅ্যাপ নম্বরটি যুক্ত করে দেন এ নেতা। তিনি আম কেনার জন্য সবার প্রতি আহ্বান জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ