চাঁদাবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে কঠোর বার্তা মন্ত্রী ফকির মাহবুব আনামের
চাঁদাবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে কঠোর বার্তা মন্ত্রীর

চাঁদাবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে কঠোর বার্তা মন্ত্রী ফকির মাহবুব আনামের

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি-মন্ত্রী ফকির মাহবুব আনাম চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, "কোনও ব্যক্তি বা গোষ্ঠী প্রভাব খাটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি দলীয় পরিচয় থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না।"

টাঙ্গাইলে মতবিনিময় সভায় মন্ত্রীর বক্তব্য

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, "সরকার দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে বদ্ধপরিকর। কোনও ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা দলীয় প্রভাব যেন প্রশাসনিক কাজে প্রভাব না ফেলে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।"

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রধানমন্ত্রীর প্ল্যান বাস্তবায়নে সহযোগিতা

তিনি প্রধানমন্ত্রীর প্ল্যান বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করে বলেন, "প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

মন্ত্রী তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকবিরোধী কার্যক্রম জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "ইন্টারনেটভিত্তিক অপরাধ, বিশেষ করে অনলাইন জুয়া ও মাদক থেকে যুবসমাজকে বাঁচাতে প্রশাসনকে আরও সজাগ হতে হবে।"

জনবান্ধব সরকার গঠনের আহ্বান

ফকির মাহবুব আনাম আরও বলেন, "জনগণের আস্থা অর্জনের মাধ্যমে জনবান্ধব সরকার হতে চাই। জনগণ যেন বুঝতে পারে তারা ভোট দিয়ে ভুল করেননি। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে সেজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টাঙ্গাইলকে আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন।

স্বচ্ছতা ও জবাবদিহিতার গুরুত্ব

সবশেষে মন্ত্রী বলেন, জনগণের কল্যাণে একটি জনবান্ধব সরকার পরিচালনায় প্রশাসনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।