রাজধানীর কদমতলীতে গোলাগুলি, যুবক গুলিবিদ্ধ
কদমতলীতে গোলাগুলি, যুবক রনি গুলিবিদ্ধ

রাজধানীর কদমতলীর রসুলপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় রনি (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রনি কদমতলী থানার ৫৯ নম্বর ওয়ার্ডের শ্রমিক দলের (ইউনিট) সাধারণ সম্পাদক।

ঘটনার সময় ও স্থান

বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কদমতলীর শেষ সীমানা ঢাকা মেস এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রনিকে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বক্তব্য

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া চাচাতো ভাই মো. হাসান বলেন, ‘আমার ভাই ব্যবসা করেন। বিকেলে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই গ্রুপে মধ্যে গোলাগুলির ঘটনায় আমার ভাই গুলিবিদ্ধ হয়। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, কদমতলী এলাকা থেকে রনি নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। তার বাম পায়ের হাঁটুর ওপরে গুলি লেগেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আশরাফুজ্জামান বলেন, ‘কদমতলীর শেষ মাথা অর্থাৎ ঢাকা মেস এলাকায় মারামারির একটি ঘটনা আছে। পুলিশ পাঠানো হয়েছে সেখানে। তবে গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ