স্থানীয় সরকারে ব্যাপক দুর্নীতি হয়েছে: মির্জা ফখরুল
স্থানীয় সরকারে ব্যাপক দুর্নীতি হয়েছে: মির্জা ফখরুল

বিগত সময়ে স্থানীয় সরকারে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিন মঙ্গলবার (৫ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিষয়ক কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা জানান।

জেলা প্রশাসকদের দিকনির্দেশনা

জেলা প্রশাসকদের দেওয়া দিকনির্দেশনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “কিছু পরামর্শ তারা (জেলা প্রশাসক) দিয়েছেন, আমরা সেগুলো গ্রহণ করেছি। আমরা মূল যে কথাটা বলতে চেয়েছি যে স্থানীয় সরকার হচ্ছে আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি। এটা বেসিক তৃণমূলের সবচেয়ে বড় শক্তিশালী একটা ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশনটাকে সবসময় শক্তিশালী করতে পারলে গণতন্ত্র এবং রাষ্ট্র আরও শক্তিশালী হবে।”

প্রধানমন্ত্রীর কর্মসূচি বাস্তবায়ন

মির্জা ফখরুল বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান যে কর্মসূচিগুলো নিয়েছেন, সেগুলোকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের যারা সংসদ সদস্য আছেন তাদেরকে নিয়ে কাজ করতে হবে। তাদের পরামর্শ নিয়ে স্থানীয় সরকারের অন্যান্য যার যে সমস্ত সদস্য রয়েছেন তাদেরসহ কর্মসূচিগুলোকে বাস্তবায়ন করতে হবে।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও উল্লেখ করেন যে স্থানীয় সরকার শক্তিশালী হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জনগণের সেবা নিশ্চিত হবে। দুর্নীতি দূর করতে স্থানীয় সরকারের কার্যক্রমে স্বচ্ছতা আনার ওপর জোর দেন মন্ত্রী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ