কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক
কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক

রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে নাজমুল হাসান মনি (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গণপূর্ত ও স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় আটক যুবককে গ্রেফতার দেখানোর কথা জানিয়েছে পুলিশ।

বস্তিবাসীর অভিযোগ

বস্তিবাসীর অভিযোগ, সোমবার বিকালে বস্তির এক দোকানের সঙ্গে স্থানীয় এক যুবকের ঝগড়া হয়। ওই যুবক অগ্নিকাণ্ডের হুমকি দিয়েছিল। এরপর বস্তিতে অগ্নিকাণ্ড ঘটলে স্থানীয় বাসিন্দারা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে। পুলিশ হেফাজতে নিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। বর্তমানে ওই যুবক পুলিশ হেফাজতেই আছে।

পুলিশের বক্তব্য

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি আগুন দেওয়ার কথা স্বীকার করেনি। তবে কিছু প্রমাণ থেকে আমাদের ধারণা, ওই যুবকই আগুন দিয়েছে। এ বিষয়ে মামলা হচ্ছে। মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অগ্নিকাণ্ডের ঘটনা

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় বস্তিটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নির্বাপণ করে রাত সাড়ে ৩টার দিকে। আগুনে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ