শিশু ধর্ষণ-হত্যায় উদ্বেগ, দ্রুত বিচার দাবি নারী সাংবাদিক কেন্দ্রের
শিশু ধর্ষণ-হত্যায় উদ্বেগ, দ্রুত বিচার দাবি

দেশে ক্রমবর্ধমান কন্যাশিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র (বিএনএসকে)। একইসঙ্গে রামিসাসহ এ পর্যন্ত সংঘটিত সব শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।

প্রতিবাদী মানববন্ধন

রবিবার (২৪ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র আয়োজিত প্রতিবাদী মানববন্ধন থেকে এসব দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাসিমুন আরা হক মিনু।

উদ্বেগজনক পরিসংখ্যান

এ সময় তিনি বলেন, গত ৫ মাসে দেশে ১১৮টি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে, যার মধ্যে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ১৭ শিশু। এসব ঘটনায় শিশুদের নিয়ে তাদের মা-বাবা ও অভিভাবকরা অত্যন্ত উদ্বিগ্ন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দাবি ও প্রত্যাশা

এমন ভয়াবহ পরিস্থিতিতে রামিসা, ইরাসহ সব শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করার জোরালো দাবি জানান তিনি।

কর্মসূচিতে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের নেতা ও সদস্য ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ