মজলুম এখন জুলুম শুরু করেছে: শিবির সভাপতি
মজলুম এখন জুলুম শুরু করেছে: শিবির সভাপতি

বিএনপিকে উদ্দেশ করে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, যারা এতদিন মজলুম ছিল তারা এখন জুলুম শুরু করেছে। মজলুম যখন জালেম হয় তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে।

ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্য

শনিবার (৩০ মে) দুপুরে সাতক্ষীরা মোজাফফর গার্ডেন অ্যান্ড রির্সোটে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির হচ্ছে বিশ্বের সব ছাত্র সংগঠনের মধ্যে সবচেয়ে বড় সংগঠন। একটি মেধাবী, আদর্শিক ও নৈতিকতা সম্পন্ন ছাত্র সংগঠন। মেধার চর্চা এবং মেধাবী শিক্ষার্থী তৈরি যার উদ্দেশ্য। তাদেরকে গুপ্ত বলে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে দূরে রাখা যাবে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য ছাত্র সংগঠনের সমালোচনা

শিবির সভাপতি সাদ্দাম বলেন, বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাসে সব শিক্ষার্থীর জন্য সিট নিশ্চিতে জন্য শিবির যখন আন্দোলন করছে তখন বৃহত্তর ছাত্র সংগঠন দাবি করা সংগঠনের নেতারা ছিনতাই খুন-ধর্ষণ, টেন্ডারবাজি-চাঁদাবাজি নিয়ে ব্যস্ত। ক্যাম্পাসগুলোতে শিবিরের কর্মসূচিগুলোতে যখন সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে, তখন অন্যছাত্র সংগঠনের নেতারা বহিরাগতদের ভাড়া করে এনে তাদের কর্মসূচি সফল করতে পারছে না তখন ছাত্রশিবিরকে তারা গুপ্ত বলছে।

তিনি বলেন, তাদের সেই বস্তাপচা রাজনীতি দেখে ছাত্র-ছাত্রীরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

শিবিরের লক্ষ্য ও উদ্দেশ্য

সাদ্দাম বলেন, ইসলামের আদর্শ ও শিক্ষা অনুসরণের মাধ্যমে একটি কল্যাণমূলক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণ করা ছাত্রশিবিরের মূল লক্ষ্য। ক্যাম্পাসে গেস্টরুম সংস্কৃতি ও মাদক নির্মূল করে সাধারণ শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংগঠনটি বদ্ধ পরিকর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সরকারের সমালোচনা

সরকারের অব্যবস্থাপনা ও দুর্বল ব্যবস্থাপনার কারণে জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। ঈদযাত্রায় মানুষের চরম ভোগান্তি হয়েছে এবং সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে বলেও মন্তব্য করেছেন তিনি।