বট বাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ শিমুল বিশ্বাসের
বট বাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস অভিযোগ করেছেন, মে দিবস পালন ইস্যুতে বট বাহিনী ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন।

বিবৃতির বক্তব্য

বিবৃতিতে জানানো হয়, সমাবেশে বক্তব্যে শিমুল বিশ্বাস বলেছেন, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকদের ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনের স্মরণে ১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে প্রতি বছর ১ মে 'আন্তর্জাতিক শ্রমিক দিবস' বা মে দিবস পালনের প্রস্তাব গৃহীত হয়, যা ১৮৯০ সাল থেকে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

১৮৮৬ সালের ১ মে শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের মিছিলে পুলিশ গুলি চালালে কয়েকজন শ্রমিক নিহত হন। ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় ইন্টারন্যাশনাল-এর কংগ্রেসে ১ মে-কে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। ১৮৯০ সালের ১ মে প্রথম আন্তর্জাতিকভাবে এই দিবসটি পালিত হয়। ভারত উপমহাদেশে প্রথম মে দিবস পালিত হয়েছিল ১৯২৩ সালের ১ মে, চেন্নাইতে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাংলাদেশের প্রেক্ষাপট

১৯৭৯ সালে প্রেসিডেন্ট হিসেবে জিয়াউর রহমান মে দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া মে দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ২০২৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান মে দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অভিযোগ

শিমুল বিশ্বাস অভিযোগ করেন, আমার উদ্ধৃতি দিয়ে বট বাহিনীর কোনো কোনো আইডি থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে প্রথম মে দিবস পালন করেন। বট বাহিনীর ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়ানো অপচেষ্টা আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। শ্রমিক আন্দোলনের একজন কর্মী হিসেবে আশা করি বট বাহিনী তাদের বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে বিরত থাকবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ