পতিত স্বৈরাচারের মতো আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা: নজরুল ইসলাম খান
পতিত স্বৈরাচারের মতো আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কেউ যদি ‘পতিত স্বৈরাচারের’ মতো আচরণ করে, তাহলে বিএনপির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব। তবে দলীয় কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত আইন নিয়ে বিএনপি চিন্তিত নয় বলে মন্তব্য করেন তিনি।

শ্রদ্ধা নিবেদন ও বক্তব্য

শনিবার (২ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান আরও বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগের মতো জনগণের স্বার্থবিরোধী কাজ করবে না বলে তারা আশা করেন। আইন অমান্য করে কেউ রাষ্ট্রবিরোধী কার্যক্রম চালালে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে, বিএনপি নয়। বিএনপি শুধু জনগণের কাছে পতিত আওয়ামী লীগের অপকর্মগুলো তুলে ধরতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংগঠন পুনর্গঠন ও কাউন্সিল

তিনি আরও জানান, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে ঢেলে সাজানোর কাজ শিগগিরই শুরু হবে। সংগঠনের গতিশীলতা ফেরাতে জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতিও চলছে।

শ্রদ্ধা নিবেদনের পর সেখানে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুল জামান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়া, সদস্য সচিব মোহাম্মদ বদরুল আলম সবুজ প্রমুখ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ