তোফায়েল আহমেদের জানাজায় জয় বাংলা স্লোগান, আটক ৭
তোফায়েল আহমেদের জানাজায় স্লোগান, আটক ৭

রাজধানীর ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে কিছু ব্যক্তি জয় বাংলা স্লোগান দিয়ে ওঠে। এ সময় হট্টগোল তৈরি হলে পুলিশ সেখান থেকে সাতজনকে আটক করে। আজ সোমবার মাগরিবের নামাজের পর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

পুলিশের বক্তব্য

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন প্রথম আলোকে বলেন, জানাজা শেষে সেখান থেকে একটি মিছিল বের করে বিশৃঙ্খলার চেষ্টা করলে সাতজনকে আটক করা হয়।

তোফায়েল আহমেদের মৃত্যু

উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক আজ সোমবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। গত ২৪ সেপ্টেম্বর তোফায়েল আহমেদ নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদ্‌রোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। তিনি এক মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ