কালশী বস্তির আগুনে রাজনৈতিক ষড়যন্ত্রের শঙ্কা এনসিপির
কালশী বস্তির আগুনে রাজনৈতিক ষড়যন্ত্রের শঙ্কা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

পরিদর্শন ও ত্রাণ বিতরণ

রবিবার (৩১ মে) দুপুরে রাজধানীর কালশীর বাউনিয়াবাঁধ বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় দলের ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

আগুন সন্ত্রাসের অভিযোগ

আসিফ বলেন, আগুন সন্ত্রাসের মাধ্যমে বস্তিবাসীকে উচ্ছেদ করতে দেওয়া হবে না। বস্তিবাসীকে পুনর্বাসন ও ক্ষতিপূরণের মাধ্যমে উচ্ছেদ করতে হবে। এছাড়া, উচ্ছেদ অভিযান ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার ক্ষোভ থেকেই এই আগুন লাগানো হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। তাদের দুর্ভোগের কথা শোনেন এবং আহতদের খোঁজখবর নেন। এ সময় দুর্গত পরিবারগুলোর জন্য দ্রুত পুনর্বাসন, জরুরি ত্রাণ সহায়তা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন আসিফ মাহমুদ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ