হেফাজতে ইসলামে কোনো বিভক্তি নেই: বাবুনগরী
হেফাজতে ইসলামে কোনো বিভক্তি নেই: বাবুনগরী

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, ‘আজ পরিষ্কার হয়ে গেছে, ওলামায়ে হক্কানি ও আমরা একদল। এর মধ্যে (হেফাজতে ইসলামে) কোনো বিভক্তি নেই।’ রোববার (১৭ মে) সকালে চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক হেফাজত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে মুহিবুল্লাহ বাবুনগরী এ কথা বলেন।

মামুনুল হকের বক্তব্য

এ সময় মাওলানা মামুনুল হক বলেন, বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন মত ও পথের রাজনৈতিক দলসমূহকে নিয়ে এগারো দলীয় নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে। এই ঐক্যে এমন কিছু দলও রয়েছে, যারা রাষ্ট্রক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠার প্রশ্নে ভিন্নমত পোষণ করে। তবে চলমান জাতীয় পরিস্থিতি মোকাবেলার স্বার্থেই এই রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে।

আকিদাগত পার্থক্য অপরিবর্তিত

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের সঙ্গে আকীদা, বিশ্বাস ও চিন্তাগত মতপার্থক্য পূর্ব থেকেই বিদ্যমান এবং তা স্ব স্ব অবস্থানে বহাল রয়েছে। এই রাজনৈতিক সমন্বয় কোনোভাবেই আকিদাগত বা আদর্শিক ঐক্য নয়; বরং বৃহত্তর জাতীয় প্রেক্ষাপটে একটি কৌশলগত রাজনৈতিক ঐক্য।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাক্ষাতে উপস্থিত ব্যক্তিবর্গ

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মাওলানা জাসিমউদ্দীন, মাওলানা আলী উসমান, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন এবং সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ প্রমুখ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ