রাজধানীর দক্ষিণখান এলাকায় দুই বছরের এক শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। সোমবার (৬ জুলাই) এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিবরণ
পরিবার সূত্রে জানা যায়, শিশুটির মা গৃহকর্মী হিসেবে কাজ করেন। দুপুরে তিনি সন্তানকে বাসায় ঘুমিয়ে রেখে কাজে যান। দুই ঘণ্টা পর বাসায় ফিরে সন্তানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বিকালে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগ ও চিকিৎসা
শিশুর মামা জানান, শিশুটিকে পাশের ঘরের কিরন নামে ১০ বছরের একটি শিশু কোলে নিয়ে ছিল। ওই সময় শিশুটি কান্না করছিল। নির্যাতনের শিকার শিশুটি তার মাকে জানায়, 'ঐ ভাইয়া আমাকে বিবস্ত্র করেছে।' তবে এর বেশি কিছু সে বোঝাতে পারেনি। তার পরনের প্যান্ট ছিল ভেজা। মা প্রথমে ভেবেছিলেন শিশুটি প্রস্রাব করেছে। পরে প্যান্ট খুলতে গিয়ে তিনি রক্ত দেখতে পান।
ঢামেক হাসপাতালের গাইনি বিভাগ সূত্রে জানা যায়, শিশুটির যৌনাঙ্গে আঘাত লেগেছে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।



