ঢাকায় বিশেষ অভিযানে ২০ দিনে গ্রেপ্তার ১ হাজার ৫৩৭ জন
ঢাকায় বিশেষ অভিযানে ২০ দিনে গ্রেপ্তার ১ হাজার ৫৩৭ জন

রাজধানী ঢাকায় বিশেষ অভিযানে ১ থেকে ২০ জুন পর্যন্ত ১ হাজার ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, এ সময়ে চাঁদাবাজির অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ১ জন তালিকাভুক্ত ও ৫৩ জন তালিকাভুক্ত নন। এ ছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাত হিসেবে ৪৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক কারবারি গ্রেপ্তার

একই সময়ে মাদক কারবারি অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ২০ জন। ডিএমপি আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ